ভারত

‘বেটি বাঁচাও, বেটি পড়াও শুধুমাত্র একটি স্লোগান’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকার কোনও কাজই করছে না৷ বুধবার এই অভিযোগ তুললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাঁর কথায়, কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ একটি স্লোগান ছাড়া আর কিছুই নয়৷

এদিন মালদহে গিয়েছিলেন চন্দ্রিমাদেবী৷ পরিদর্শন করেন মালদহ মেডিক্যাল কলেজ৷ তার পর মালদহ কলেজ অডিটোরিয়ামে তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলনে যোগ দেন৷ ওই সম্মেলন থেকেই বিজেপিকে আক্রমণ করেন তিনি৷

তাঁর অভিযোগ, বেটি বাঁচাও নিয়ে প্রচার শুধু বিজ্ঞাপনেই হচ্ছে৷ আর টাকা পাচ্ছেন যাঁরা বিজ্ঞাপন নিচ্ছেন তাঁরা৷ এতে মেয়েদের কোনও উপকার হচ্ছে না৷ তাঁর দাবি, মহিলাদের জন্য যা করার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাতে মহিলারা উপকৃত হচ্ছেন বলে তাঁর বক্তব্য৷

তাঁর কথায়, ট্রেনের ন্যাপকিনে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লেখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এভাবে মহিলাদের অসম্মান করছে৷ এটা বন্ধ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension