প্রধান খবরভারত

বিজেপির হেডকোয়ার্টার বোমায় উড়িয়ে দেওয়ার ফোন এল কন্ট্রোল রুমে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিজেপির সদর দফতর বোমায় উড়িয়ে দেওয়ার তথ্য সম্পূর্ণ ভুল এমনই খবর উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে৷ শনিবার ভোরে মাইসোর তেকে এ ব্যক্তি ফোন করে বিজেপি হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে ফোন করে দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলে৷

সংবাদ মাধ্যম এএনআই-কে দিল্লি পুলিশের ডিসিপি সেন্ট্রাল জাান, বিজেপির হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে একটি হোক্স বম্ব কল আসে শনিবারই৷ এই হুমকি ফোন পেয়েই তদন্ত শুরু করে দেয় পুলিশ৷ জানা যায় এই ফোন মাইসোর থেকে এসেছে৷

এসএইচও আইপি এস্টেট রাজীব গুনাওয়াতের নেতৃত্বে পুলিশের একটি দল দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয় এবং অনুসন্ধান করে৷

প্রাথমিক অনুসন্ধানের পর জানা যায় এই ফোনটি এটি ভুয়ো ফোন ছিল৷ এক পুলিস আধিকারিক জানান, এই বিষয়ে কর্ণাটক পুলিশকে অবগত করা হয়েছে৷ তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করে বিষয়টি দেখবেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension