ভারত

বিজেপি-আরএসএস মহাভারতের ‘কৌরব’, কংগ্রেস ‘পাণ্ডব’, প্লেনারিতে রাহুল গাঁধী

রূপসী বাংলা ডেস্ক:প্লেনারির দ্বিতীয় তথা শেষ দিনেও কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির দাবি, মহাভারতে যেমন কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা জয় পেয়েছিল, তেমনই বিজেপি-আরএসএসের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হবে কংগ্রেস।
এদিন রাহুল বলেন, দেশবাসীর কংগ্রেসের থেকে অনেক প্রত্যাশা। বিজেপি একটা সংগঠনের কণ্ঠস্বর। কংগ্রেস হল পুরো দেশের কণ্ঠস্বর। আমাদের নেতারা স্বাধীনতার জন্য জেলে ছিলেন। ওদের নেতা সাভারকর ব্রিটিশের কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখেন।
এই প্রসঙ্গে মহাভারতের প্রসঙ্গ উল্লেখ করেন কংগ্রেস সভাপতি। বলেন, মহাভারতে কৌরবদের মতো বিজেপি-আরএসএস ক্ষমতার জন্য লড়ছে। পাণ্ডবদের মতো কংগ্রেস লড়ছে সত্যের জন্য। মহাভারতের যুদ্ধের সময় যা প্রশ্ন সামনে ছিল, এত বছর পরে সেই প্রশ্নটাই সামনে এসেছে। কংগ্রেসের সংগঠন সত্যের পক্ষে। ‘দেশ কি মিথ্যেকে মেনে নেবে? প্রশ্ন রাহুলের।
রাহুল যোগ করেন, অচ্ছে দিন, ‘স্বচ্ছ ভারত’ একটা কাল্পনিক জগতের কথা। প্রধানমন্ত্রী সত্যিটার দিক থেকে নজর ঘুরিয়ে দেন। সার্জিক্যাল স্ট্রাইক, যোগ দিবসের মতো বিষয়গুলি নিয়ে হইচই হয়। ওরা গৌরী লঙ্কেশ ও কালবুর্গিকে বলেছিল, প্রশ্ন তুললে মরতে হবে। ওরা মহিলাদের বলে কীভাবে পোষাক পরতে হবে।
ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দেন রাহুল। বলেন, নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর নামের মিল রয়েছে। এক মোদী আরেক মোদীকে জনতার টাকা পাইয়ে দেন।
তাঁর মন্দির-দর্শন নিয়েও বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি। বলেন, গুজরাতে অনেকে বললেন, আমি মন্দিরে যাই। আমি ভোটের অনেক আগে থেকেই বিভিন্ন মন্দিরে যাই। মন্দির, মসজিদ, গির্জা — সব জায়গায় আমি যাই।
রাহুলের দাবি, বিজেপির রাজনীতি শুধুই ক্ষমতা দখলের জন্য। আমাদের রাজনীতি জনতার পাশে দাঁড়াবার জন্য। কর্মসংস্থান থেকে শুরু করে অমিত শাহ পুত্রের বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ করেন তিনি। বলেন, কোটি কোটি যুবকের রোজগার নেই। তাঁরা মোদী সরকারের উপর ভরসা করেছিলেন, কেন্দ্রের উপর তাঁদের ভরসা ভেঙে গিয়েছে। তিনি যোগ করেন, একদিকে রাফাল যুদ্ধবিমান, অন্যদিকে অমিত শাহের পুত্র, মাঝখানে মোদিজি আমেরিকা চলে গেলেন।
এখানেই থেমে থাকেন নি রাহুল। ব্যাপম কেলেঙ্কারির ছায়া দেশজুড়ে ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন। বলেন, ব্যাপম কেলেঙ্কারিকে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশ্নপত্র বাইরে বিক্রি হচ্ছে। কিছু লোক প্রশ্নপত্র কিনে পাস করছে। গোটা দেশে এটা ছড়িয়ে পড়ছে।
কংগ্রেস সভাপতির দাবি, গোটা দেশের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। একের পর এক উপনির্বাচনে বিজেপি হারছে। মোদীজি ভাবছেন, ২০১৯ নির্বাচনে আদৌ জিতবেন কি না।
রাহুল আরও বলেন, পুরো বিশ্ব নোট বাতিলের সমালোচনা করেছে, আরএসএস-বিজেপি নিজের ত্রুটি মানতে চায় না। ওরা নিজেদের ভুল স্বীকার করবে না।
সনিয়া-পুত্রের দাবি, গব্বর সিং ট্যাক্সের জেরে বহু মানুষ কর্মহীন হয়েছেন।ABP

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension