
বিজেপি ছেড়ে কংগ্রেসে অভিনেত্রী রিমি সেন
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের তারকা রাজনীতিবিদ রিমি সেন। সোমবার কংগ্রেসে যোগদানের পর আসন্ন উত্তরাখণ্ডের নির্বাচন অভিযান সমিতির প্রধান করা হয় তাকে তিনি।
টুইটারে রিমি সেনের কংগ্রেসে যোগদানের ভিডিও শেয়ার করেছেন হরিশ রাওয়াত। ভিডিওর ক্যাপশনে লেখেন,পরিবর্তনের গতি বাড়ানোর জন্য চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী তথা বিজেপির সাবেক তারকা প্রচারক রিমি সেন আজ কংগ্রেসে যোগ দিলেন।
রিমি সেনের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। অপর্ণা সেন পরিচালিত ‘পারমিতার একদিন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তারপরই মুম্বাই পাড়ি দেন এই অভিনেত্রী। আমির খানের বিপরীতে বিজ্ঞাপনেও কাজ করেছিলেন রিমি সেন। দুটি তেলুগু ছবিতে অভিনয়ের পর বলিউডে নজর কাড়েন ‘হাঙ্গামা’ ছবির মাধ্যমে। ‘বাগবান’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’, ‘দিওয়ানে হুয়ে পাগল’, ‘জনি গদ্দার’ এর মতো সিনেমায় কাজ করেছেন বাঙালি এই অভিনেত্রী।
তবে ২০১১ সালের পর থেকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি রিমি সেনকে। মাঝে রিয়্যালিটি শো ‘বিগ বস’এ অংশ নিয়েছিলেন তিনি। তবে সেভাবে দর্শকদের মন জয় করতে পারনেনি এই অভিনেত্রী।
#RimmiSen#भारतीय फिल्म जगत की एक जानी-मानी अभिनेत्री और बीजेपी की पूर्व में स्टार प्रचारक आज कांग्रेस में सम्मिलित हो रही हैं परिवर्तन को हवा देने के लिए, परिवर्तन को गति देने के #रिमी_सेन जी..https://t.co/Uak6MJyCoA हर्ष की अनुभूति हो रही है।#AssemblyElections2022 pic.twitter.com/oscIqAOLgs
— Harish Rawat (@harishrawatcmuk) February 7, 2022



