বিজয়ের মাসেমুক্তিযুদ্ধ

বিজয়ের দিনলিপি- ১৯ ডিসেম্বর ১৯৭১

 

রেডিও পাকিস্তান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পদত্যাগের ঘোষণা দিল। ক্ষমতা হস্তান্তর করে তিনি পদত্যাগ করবেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো নিউইয়র্ক থেকে পাকিস্তানে ফিরছেন। তিনি পরবর্তী সরকারপ্রধান হতে পারেন।

রাওয়ালপিন্ডি সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আসগর খান ইয়াহিয়াকে নির্বোধ বলেন এবং তার ও সংশ্লিষ্ট জেনারেলদের যথাযথ শাস্তি দাবি করেন।

বাংলাদেশ থেকে ফিরে ব্রিটিশ সংসদ সদস্য জন স্টোনহাউস পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের বর্ণনা দেন। তিনি আরও বলেন, তিনি রাস্তায় অসংখ্য মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। একজন মেজর জেনারেলসহ ৬ জন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে প্রায় ২,০০০ বাঙালি বুদ্ধিজীবীকে হত্যা করার জন্য তালিকা তৈরি করেছেন।

বাংলাদেশ সাবেক গভর্নর মালিককে যুদ্ধাপরাধী হিসেবে ট্রাইব্যুনালে দিতে পারে। তাকে  কঠোর নিরাপত্তা দিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়-ক্ল্যার হোলিংসওয়ার্থ, দ্য ডেইলি টেলিগ্রাফের একজন সাংবাদিক  পুনর্বহালকৃত আন্তর্জাতিক টেলিফোন পরিষেবার মাধ্যমে তার অফিসকে বলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে ইংরেজি থেকে অনূদিত- মুখা। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension