প্রধান খবরযুক্তরাষ্ট্র

বিদেশি সহায়তা বরাদ্দের ক্ষেত্রে ইউএসএআইডিকে বিশেষ নির্দেশনা ট্রাম্পের

বিশ্বব্যাপী বিদেশি সহায়তা বরাদ্দের ক্ষেত্রে ‘আমেরিকা প্রথম’ নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মীদের এ নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয় নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

শনিবার ইউএসআইডির ১০ হাজারেরও বেশি কর্মীর কাছে পাঠানো এক নোটিশে এ নিয়ে কড়া ভাষায় নির্দেশনা জারি করেছে নতুন মার্কিন প্রশাসন।

রয়টার্সের পর্যালোচনায়, নোটিশটি কর্মীদের কাছ থেকে ট্রাম্পের লক্ষ্য অর্জনে কীভাবে কাজ করতে হবে তা নিয়ে নির্দেশনা দিয়েছে।

ইউএসএআইডির ব্যবস্থাপনা ও সম্পদ বিভাগের সহকারী ক্যান জ্যাকসন নোটিশে লিখেছেন, ‘আমাদের একটি দায়িত্ব রয়েছে প্রেসিডেন্টকে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সহায়তা করার। যেটির শিরোনাম ছিল ‘কর্মীদের জন্য বার্তা ও প্রত্যাশা’।

তিনি আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট আমাদের জন্য বিদেশী সহায়তার দিকে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার একটি বিশাল সুযোগ সৃষ্টি করেছেন, যা পরবর্তী দশকের জন্য গুরুত্বপূর্ণ।’

রয়টার্স বিভিন্ন সূত্রের মাধ্যমে নোটিশটির সত্যতা নিশ্চিত করেছে।

ট্রাম্প তার প্রথম কার্যদিবসে বিদেশি সহায়তা পর্যালোচনা করার জন্য ৯০ দিনের স্থগিতাদেশ প্রদান করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় মিশর ও ইসরাইল ছাড়া বিশ্বব্যাপী সব সহায়তা বন্ধের জন্য নির্দেশনা জারি করে। এতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে জীবন রক্ষাকারী সহায়তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

অনুদান প্রদানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সহায়ক দেশ। ২০২৩ সালে, ওয়াশিংটন বিশ্বজুড়ে ৭২ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। আর ২০২৪ সালে, যুক্তরাষ্ট্র জাতিসংঘের তহবিলে সব মানবিক সহায়তার ৪২ শতাংশ একাই প্রদান করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension