
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে-দর্পণ-সাগর প্যানেল আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়ণপত্র জমা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০১৯-২০ সালের নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া মাসুদ জিকো,নির্বাচন কমিশনার আবু জাফর মাহমুদ, নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের হাতে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। বৃহস্পতিবার মধ্যরাত অব্দি কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ণপত্র দাখিল করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে যাচ্ছে দর্পণ-সাগর প্যানেলের প্রার্থীরা।
এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও সাপ্তাহিক দেশকন্ঠ পত্রিকার সম্পাদক দর্পণ কবীর, সাপ্তাহিক বর্তমান বাংলার সম্পাদক বেলাল আহমেদ সহসভাপতি পদে এবং সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশের ডিবিসি নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক পদে, সাপ্তাহিক প্রথম আলোর তোফাজ্জল লিটন সহ সম্পাদক পদে, দেশকন্ঠের তাপস কুমার সাহা কোষাধ্যক্ষ পদে, সাপ্তাহিক জনতার কন্ঠের সম্পাদক শামসুল আলম কার্যকরী সদস্য পদে, আজকালের আবু বকর সিদ্দিক কার্যকরী সদস্য পদে, সাপ্তাহিক আজকাল ও মানবজমিনের এ হাই স্বপন কার্যকরী সদস্য পদে, চ্যানেল আই অন লাইনের শাহ ফারুক কার্যকরী সদস্য পদে, অননিউজ ২৪ ডটকমের মল্লিকা খান মুনা কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।



