খেলা

বিরাটদের ফৌজি টুপি: ধোপে টিকল না পাকিস্তানের অভিযোগ

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ফৌজি টুপি পড়ে বাইশ গজে রাজনীতি করেছেন বিরাটরা। ৮ মার্চ রাঁচি ওয়ান ডে-তে পুলওয়ামা হামলায় শহিদদের স্মরণে বিরাটদের ক্যামোফ্লেজ ক্যাপ পরে মাঠে নামাকে এভাবেই ব্যাখ্যা করেছিলেন পাক তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধরি। এমনকি অভিযোগের ভিত্তিতে ক্রিকেটের নিয়ামক সংস্থাকে চিঠিও লেখে পিসিবি। প্রত্যুত্তরে সোমবার পাকিস্তানের দাবি নাকচ করে আইসিসি স্পষ্ট জানিয়ে দিল, আইসিসি’র সম্মতি নিয়েই মাঠে ক্যামোফ্লেজ ক্যাপ পরে নেমেছিলেন বিরাটরা।

শহিদ সিআরপিএফ জওয়ানদের স্মরণে রাঁচিতে ভারতীয় দলের কর্মকান্ড মোটেই ভালো চোখে নেয়নি পাকিস্তান। তীব্র নিন্দা জানিয়ে পাক তথ্য সম্প্রচার মন্ত্রী ভারতের এই আচরণের জন্য আইসিসি’র কাছে কড়া শাস্তির দাবি তুলে পাক ক্রিকেট বোর্ডকে সওয়াল করেন। সেই মর্মে অভিযোগ জানিয়ে আইসিসিকে কড়া ভাষায় চিঠি লেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই পরিপ্রেক্ষিতে এদিন এক বিবৃতিতে তাদের অবস্থান স্পষ্ট করল ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আইসিসি’র তরফ থেকে একটি বিবৃতিতে এদিন জানানো হয়, ‘পুলওয়ামার ঘটনায় শহিদদের স্মরণে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আর্মি ক্যাপ পরে মাঠে নামার জন্য আবেদন করা হয়। আইসিসি সেই আবেদনে সাড়া দেওয়াতেই ফৌজি ক্যাপ পড়ে মাঠে নামেন বিরাটরা।’ অর্থাৎ বিরাটদের আচরণের বিরোধিতা করে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যে অভিযোগ, তা কার্যত মুখ থবড়ে পড়ল বলা যায়।

শুধু অভিযোগ নয়। পাশাপাশি ফাওয়াদ চৌধরি হুমকি দিয়ে লেখেন, ‘কোহলিরা ফৌজি টুপি পরে খেলা বন্ধ না করলে, কাশ্মীরে ভারতের দৌরাত্ম্যের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে পাক ক্রিকেটাররা।’ উল্লেখ্য অতীতে ম্যাচের আগে নিহতদের উদ্দেশে নীরবতা পালন বা কালো আর্ম ব্যান্ড পরে খেলোয়াড়দের মাঠে নামার উদাহরণ অনেক রয়েছে। কিন্তু শহিদদের স্মরণে ফৌজি টুপি পরে মাঠে নামার দৃশ্যে নজিরবিহীন।

শুক্রবার রাঁচিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচ শুরুর আগে জলপাই রঙের ফৌজি টুপি পরে টস করার সময় ভারত দলনায়ক বিরাট জানান, ‘পুলওয়ামার শহিদদের সম্মান জানাতে ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে৷ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই ম্যাচের ম্যাচ ফি ন্যাশনাল ডিফেন্স ফান্ডে তুলে দেওয়ার, যাতে শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনায় অসুবিধা না হয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension