প্রধান খবরভারত

বিরোধী শিবিরকে পাল্টা দিতে বাইকে প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লক্ষ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন৷ জমে উঠেছে প্রচার খেলা৷ আর সেই খেলাতেই এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ৷ ছবির প্রচারের মতোই ভোটপ্রচারে চমক৷

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর প্রচার লড়াইটাও দেখার মতোই৷ অখিলেশ যাদবের সাইকেল যাত্রার জবাব উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাইক ব়্যালি করবেন বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর, শনিবার থেকে এই বাইক ব়্যালি শুরু হবে৷ বিজেপির কমল সন্দেশ বাইক ব়্যালিতে কমপক্ষে ৫ বাইকে চড়ে বিজেপি নেতারা বের হবেন৷ বারাণসীতে যোগী আদিত্যনাথ, ফুলপুরে কেশবপ্রসাদ মৌর্য, চন্দোলিতে মহেন্দ্র পাণ্ডে, কনৌজে সুনীল বনশল, এবং লখনউয়ে ডাঃ দীনেশ শর্মা এই ব়্যালিতে নেতৃত্ব প্রদান করবেন৷

জানা গিয়েছে, ১৭ নভেম্বর ৮০ লোকসভার প্রতিটি বুথ থেকে ৫ মোটর সাইকেলে কমল সন্দেশ নিয়ে গ্রাম, গলি, চৌরাস্তা সর্বত্র ঘুরে লোকসভা কেন্দ্রে পৌঁছবে সকলে৷ সব সাংসদ, মন্ত্রী, বিধায়ক নিজের নিজের এলাকা থেকে বাইক ব়্যালিতে অংশগ্রহণ করবেন এবং নেতৃত্ব দেবেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension