আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিশ্বের প্রভাবশালী ধনকুবের, রাজনীতিকদের গোপন তথ্য ফাঁস

বিশ্বের ৩০টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ১০০ এর বেশি ধনকুবেরসহ ৩০০ শতাধিক সরকারি কর্মকর্তার গোপন অর্থ লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস

পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ ও অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন সেসব তথ্য ফাঁস হয়েছে।

এ সব কোম্পানির এক কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম।

বিবিসি বলছে, অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি প্রমুখ।

ফাঁসকৃত নথিতে দেখা গেছে, জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ গোপনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালিবুতে ১০ কোটি ডলারের সম্পদ করেছেন।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় তিন লাখ ১২ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোনাকোয় গোপন সম্পদ এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিসের ফ্রান্সে দুই কোটি ২০ লাখ ডলার দিকে প্রাসাদ কেনার তথ্য বেরিয়ে এসেছে।

এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পরিবার চলতি বছর যুক্তরাজ্যে ৪শ মিলিয়ন পাউন্ডের বাণিজ্য করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনক্সি একটি অফশোর কোম্পানিতে ২৫ শতাংশ মালিনাকান কিনেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension