
বিস্ফোরণে মৃত্যুপুরী কাবুল
রূপসী বাংলা ডেস্ক:আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল৷ এখনও পর্যন্ত পাওয়া খবরে বিস্ফোরণে নিহত অন্তত ৪৮, আহত ৬৭৷ কাবুলে দক্ষিণ অংশে একটি শিক্ষা কেন্দ্রের সামনে বুধবার মারাত্মক বিস্ফোরণ হয়৷ এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷
গত কয়েকদিন ধরে আফগানিস্তনাকে গজনী তালিবানের দখলে৷ তাই কাবুলের আত্মঘাতী বিস্ফোরণের নেপথ্যে তালিবান বলেই মনে করা হচ্ছে৷ যদিও বিস্ফোরণের দায় স্বীকার করেনি তালিবান৷ গজনী তালিবানদের দখলে থাকায় বেশ চাপে আফগানিস্তান সরকার৷ কাবুল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে গজনী৷ কাবুল-গজনী সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে তালিবান৷ টেলি যোগাযোগও নষ্ট করা হয়েছে৷ এই অবস্থায় কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে চাপে আফগান প্রশাসন৷
আফগান প্রশাসন সূত্রে খবর, গজনীকে তালিবানমুক্ত করতে বিমান হানার পরিকল্পনা করা হচ্ছে৷ তবে, সেক্ষেত্রে গজনীতে আটক স্থানীয়দের সুরক্ষার প্রতিও নজর দিচ্ছে সেনা৷ ২০ অক্টোবর কাবুলে জাতীয় নির্বাচন৷ তার আগে তালিবানের দখলে গজনী, বার বার বিস্ফোরণে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে আফগানিস্তান৷ ভোটের ঠিক আগে তালিবান তাণ্ডবে আন্তর্জাতিক ভাবে মারাত্মক সমালোচনার মুখে প্রেসিডেন্ট আসরাফ ঘানি৷ দীর্ঘ সময় পর তালিবান আফগানিস্তানে কোনও একটি এলাকা দখলে নিতে সফল৷ গজনী দিয়েই সূত্রপাত বলে মনে করা হচ্ছে৷ আর তার জেরে রীতিমত কপালে ভাজ প্রেসিডেন্ট আসরাফ ঘানির৷ পরিস্থিতি এই খাতে চললে আদৌ কি শান্তিপূর্ণ ভোট দেখতে পাবে আফগানিস্তান? উঠছে প্রশ্ন৷



