ভারত

বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৫

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সাতসকালে বড়সড় রেল দুর্ঘটনা৷ বিহারে লাইনচ্যুত সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি কামরা৷ কমপক্ষে পাঁচজন যাত্রী মারা গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছে বলে খবর৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্র রেলমন্ত্রী পীযূষ গোয়েল দ্রুত উদ্ধারকার্য শুরু করার নির্দেশ দিয়েছেন৷

রবিবার ভোররাতে হয় দুর্ঘটনাটি৷ জানা গিয়েছে, বিহারের বৈশালী জেলার হাজিপুরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷ ঘড়ির কাটায় তখন ভোর ৩টে ৫৮ মিনিট৷ অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে৷ এমন সময় দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ন’টি কামরা বেলাইন হয়ে যায়৷ যার মধ্যে রয়েছে তিনটি স্লিপার কোচ, একটি জেনারেল ও একটি এসি কোচ৷ বেসরকারি সূত্রের মতে, ৯টি কোচ মিলিয়ে শতাধিক যাত্রী ছিল৷

রেলের তরফে এখনও মৃতের সংখ্যা সামনে আনা না হলেও এখন অবধি ৫ জনের মৃত্যুর খবর মিলেছে৷ আহত আরও ১২৷ দুটি ক্ষেত্রেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন সেখানে৷ হাত লাগান উদ্ধারকার্যে৷

খবর পাওয়া মাত্রই সোনপুর ও বারউনি থেকে রওনা দিয়েছে চিকিৎসকের দল৷ দুর্ঘটনার খবর রেলমন্ত্রীর কানে গিয়ে পৌঁছেছে৷ উদ্ধারবাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার নির্দেশ দেন৷ ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরাও৷ রেলের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension