বিনোদন

জর্জ ফার্নান্ডেজকে নিয়ে এবার সুজিত সরকারের বায়োপিক

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: গত সপ্তাহে মু্ক্তি পেয়েছে বাল ঠাকরে নিয়ে বায়োপিক ঠাকরে ৷ যা নিবেদন করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত৷ এই রাজনীতিবিদ তথা প্রযোজক এবার উদ্যোগী হয়েছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে নিয়ে ছবি করার৷ আর এই বায়োপিক পরিচালনার দায়িত্ব দিতে চান সুজিত সরকারকে৷

সদ্যই প্রয়াত হওয়া এই প্রতিরক্ষামন্ত্রীর জীবন বর্ণময়। ১৯৫০ সালের শ্রমিক নেতা থেকে ’৭৫-এর জরুরি অবস্থা সময় ইন্দিরা-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জর্জ। মোরারজি দেশাইয়ের জনতা সরকারের শিল্পমন্ত্রী হয়ে কোকাকোলা তাড়িয়েছিলেন ৷ আবার বাজপেয়ী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করেন।

তবে এই বায়োপিক ১৯৫০-৭৫ অর্থাৎ জর্জের অর্থাৎ শ্রমিক নেতা থেকে জাতীয় রাজনীতিতে বিরোধী মুখ হিসেবে উত্তরণের কাহিনি তুলে ধরা হবে।

এই প্রসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন, সুজিত তাঁর খুব ভাল বন্ধু। তাই এই বায়োপিক বানাতে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। প্রাথমিক ভাবে ভাবা হয়েছে হিন্দি ও মারাঠী দুই ভাষায় ছবিটি করার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension