প্রবাস

বি এন পির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্লোরিডা স্টেট আয়োজিত প্রতিবাদ সভা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আগামীর রাষ্ট্র নায়ক, গনতন্ত্রের প্রানপুরুষ, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া অবৈধ রায়ের প্রতিবাদে

গতকাল সন্ধ্যায় ফ্লোরিডার ডিয়ারফিল্ড বীচে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্লোরিডা স্টেটের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্লোরিডা স্টেটের সভাপতি মোঃ দিনাজ খান আর বিশেষ অতিথি ছিলেন দলের সাধারন সম্পাদক ফারক সরকার। সভায় ফ্লোরিডার বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী দলের নেতা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যোগদান করেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ দাঊদ খান আর পরিচালনায় ছিলেন দলের সাধারণ সম্পাদক মিথেল আহমেদ। সভার শুরুতেই দেশমাতা, আপোষহীন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও সরকারের রোষে প্রান হারানো হাজার হাজার নেতা-কর্মীর জন্য দোয়া করা হয়। প্রধান অতিথি মোঃ দিনাজ খান তার বক্তব্যে তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া এই প্রহসনের রায়ের সমালোচনা করেন ও দলের ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। তিনি আজকে দলের এই ক্রান্তিকালে ফ্লোরিডার জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হতে বলেন। এরপর বিশেষ অতিথির বক্তব্যে জনাব ফারুক সরকার দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করেন ও এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসে জাতীয়তাবাদী দলের সকল সদস্যদের করনীয় দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। সভার পরিচালক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফ্লোরিডা স্টেটের সাধারন সম্পাদক মিথেল আহমেদ তার বক্তব্যে, তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া প্রহসনের রায়ের বিভিন্ন অসংগতি তুলে ধরেন। তিনি তার বক্তব্যে সামাজিক মাধ্যমে দলের নেতা-কর্মীদের আরো সক্রিয় হওয়ার আহবান জানান। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্লোরিডা স্টেটের পক্ষে বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি মীর রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, সহ-সাধারন সম্পাদক মোঃ সিরাজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ আমিন ও প্রচার সম্পাদক জামান মিয়া। সকল বক্তাই তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া সরকারের এই প্রতিহিংসার রায়ের বিরোধিতা করেন। প্রত্যেক বক্তাই দেশমাতা বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেব।
 সভায় সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্লোরিডা স্টেটের সভাপতি মোঃ দাঊদ খান। তিনি দলের সকল নেতা-কর্মীকে এত স্বল্প সময়ের মাঝে সবাইকে উপস্তিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি দলের ও দেশের এই সংকটময় মূহুর্তে এই ভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা ব্যাক্ত করে সভার সমাপ্তি করেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension