খেলাবাংলাদেশ

বেটিং অ্যাপে বিনিয়োগ করেছেন সাকিবের বোন!

ইন্ডিয়া টুডে ও ‘আজ তাক’–এর অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপ নিয়ে তদন্তে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্র জানিয়েছে, সুরুজ চোখানি কাঠমান্ডুর এক ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তাঁর অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান!

বেটিং বিতর্কে সাকিবের নাম আগেও এসেছে। এবার তার বোনের নাম উঠল। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। ২০২২ সালে বেটিংসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেট উইনার নিউজের পণ্যদূত হয়েও বিতর্কে জড়ান তিনি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাপে সেই চুক্তি থেকে সরে আসেন তারকা ক্রিকেটার।

সদ্যই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিব জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন। ফলে তিনি শ্রীলংকা সিরিজে খেলছেন না। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension