আন্তর্জাতিক

বৈশ্বিক অর্থনীতি আরো খারাপের দিকে যাচ্ছে: আইএমএফ

গত মাসে যতটা আশঙ্কা করা হয়েছিল সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি তার চেয়েও খারাপের দিকে যাচ্ছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সাম্প্রতিক সময়ের বেশ কিছু ক্রয় ব্যবস্থপনা সংক্রান্ত সমীক্ষার আলোকে এমন দাবি করছে তারা।

আইএমএফ মনে করে, পরিস্থিতির এই অবনতির জন্য মুদ্রাস্ফীতির কারণে বিভিন্ন দেশে নেওয়া কঠোর মুদ্রানীতি, চীনের অর্থনীতির ‘দুর্বল’ গতির প্রবৃদ্ধি এবং ইউক্রেনে রুশ হামলার কারণে পণ্য সরবরাহে চলমান জটিলতা ও এর ফলে দেখা দেওয়া খাদ্য অনিরাপত্তাই মূলত দায়ী।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য তৈরি করা এক ব্লগে এসব পর্যবেক্ষণের কথা লিখেছে আইএমএফ।

সেখানে বিশেষ করে ইউরোপের অর্থনীতিতে ‘হতাশা’, অর্থাৎ আগের চেয়ে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা ব্যক্ত করে বলা হয়েছে, জি২০ গোষ্ঠীর দেশগুলার অধিকাংশের অর্থনীতিই দুর্বলতর হওয়ার শঙ্কায় রয়েছে।
ব্লগটিতে আইএমএফ আরো লিখেছে, ‘বিশ্ব অর্থনীতি এখন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনীতির সূচকগুলো আরো দুর্বল হচ্ছে এবং তাতে আগামীতে আরো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করে, ইউরোপে ক্রমশ খারাপ থেকে আরো খারাপের দিকে যাত্রারত জ্বালানি পরিস্থিতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাপকভাবে ব্যাহত করতে পারে। এর ফলে আগে যতটুকু আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে বেশি মূল্যস্ফীতি হতে পারে। সূত্র : ডয়চে ভেলে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension