বিনোদন

বোল্ড ফটোশ্যুট! ছিলেন আমিশা, হয়ে গেলেন ‘আন্টি’

রূপসী বাংলা ডেস্ক: কহো না প্যায়ার হ্যায় ছবিতে ঝড় তুলেছিলেন৷ অনেক সম্ভাবনাও মাথাচাড়া দিয়ে উঠেছিল তাকে ঘিরে৷ ঝুলিতে পর পর বেশ কিছু ছবিও এসে পড়ল৷ নাম-ডাক-ব্যাংক ব্যালেন্স স্বল্প সময়ে সবই হল কিন্তু তারপর৷ ভোকাট্টা! ছবির দুনিয়া থেকে একেবারে হাওয়া তিনি৷ এমনও হয়! আজ্ঞে হয় বৈকি৷ এ যে বলিউড৷ তবে ফের একবার শিরোনামে আমিশা৷

অগস্টের শুরুতে তিনি সুবি স্যামুয়েলের সঙ্গে একটি ফটোশ্যুট করেন৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন৷ কিন্তু যেখানে সবাই প্রশংসা প্রত্যাশা করে সেখানে তাঁর ভাগ্যে কি জুটল জানেন? আন্টি! হ্যাঁ, আমিশাকে এই বলেই ট্রোল করেছে অনেকে৷ আবার কেউ কেউ সরাসরি বলেছে ফ্লপ৷ যদিও কিছু কিছু ভালো কথাও তার মধ্যে এসে পড়ে সান্ত্বনা পুরস্কারের মতো!

তবে আমিশার সঙ্গে এমন ঘটনা এই প্রথম নয়৷ গত ফেব্রুয়ারিতে একটি ফটোশ্যুট করিয়ে ট্রোলড হয়েছিলেন তিনি৷ সে সময় বেডশিটে নিজেকে জড়িয়ে চবি তুলেছিলেন৷ ইনস্টা অ্যাকাউন্টে সেয়ার করেছিলেন তা৷ এই ছবিকে ঘিরে তাঁর বয়স এবং লাইমলাইটে থাকার প্রচেষ্টা নিয়ে বহু আলোচনা হয়েছিল৷ আবার একটি বিকিনি শ্যুট নিয়েও ট্রোলের শিকার হতে হয়েছিল তাঁকে৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension