প্রবাস

দিমা নেফারতিতির মাতৃবিয়োগ

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিঊজ :যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক এর টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেনটার এবং বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার সাবেক সিনিয়র নিউজ প্রেজেনটার দিমা নেফারতিতির মাতা মমতাজ শিরিন বাংলাদেশ সময় ১৭ আগষ্ট শুক্রবার বাদ মাগরিব রংপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিনধরে আলঝেইমারস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, দুই পু্ত্র, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশ এবং প্রবাসের সকল আতমীয় স্বজন এবং শুভাকাংখীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন দিমা নেফারতিতির পরিবার।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুরের ধাপ চারতলা মসজিদে শনিবার বাদ জোহর নামাযে জানাজা শেষে মরহুমাকে রংপুরের ঐতিহ্যবাহী মুনসিপাড়া কবরস্থানে তার স্বামী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মরহুম আনিছুর রহমানের কবরের পাশে দাফন করা হয়। পরদিন রবিবারে নিজ বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানিতে মরহুমার জেষ্ঠ কন্যা ডা. তানজিলা, পুত্র, পুত্রবধু, নাতি নাতনিসহ আত্মীয় স্বজন এবং শুভাকাংখীরা উপস্হিত থেকে মহান রাব্বুল আলামীনের দরবারে মরহুমা মমতাজ শিরীনের আত্মার মাগফিরাত কামনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension