
কোমল দাস
বোশেখ এলো পড়লো দেশে উৎসবেরই ধুম
নতুন বছর করতে বরণ নেই যে কারো ঘুম,
বোশাখ এলো বাউল মনে সুরের মেলা নিয়ে
সেই সুরেতে যাচ্ছে মনে হিমেল বাতাস দিয়ে।
নাগর দোলায় উঠে নাচে শিশু সুলভ মন
বাঁশির সুরে ডুগ-ডুগিতে মেতে ওঠে জন,
রেশমি চুড়ি চুলের ফিতা পুঁতির মালার লোভ
বোশাখ এলে কিনতে এসব না পারলে হয় ক্ষোভ।
মাটির পুতুল, আলতা কিনে শিশুরা পায় সুখ
এমন দিনে না পেলে তা কেঁদে ভাঁসায় বুক,
পান্তা ইলিশ খেয়ে সবাই বাজায় খুশির বীণ
বারে বারে আসুক ফিরে এই বোশেখের দিন।



