আন্তর্জাতিক

ব্রাজিলের ফার্স্ট লেডি করোনা থেকে সুস্থ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর সুস্থ হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো। সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর স্ত্রী।

৩৮ বছর বয়সী মিশেল ইনস্টাগ্রাম পোস্টে জানান, ‘পরীক্ষার ফলাফল নেগেটিভ। প্রার্থনা ও সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’

করোনা পরীক্ষার রিপোর্টের ছবিও পোস্ট করেছেন তিনি, যেখানে লেখা ‘ধরা পড়ে নি।’

গত ৭ জুলাই বোলসোনারোও করোনায় আক্রান্ত হন। হালকা উপসর্গ নিয়ে ওই মাসের শেষ দিকে সুস্থ হন তিনি।

ব্রাজিলে এ পর্যন্ত ৩৩ লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন এক লাখ ৭ হাজারের বেশী।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension