বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় তারকাদের শোক

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত দেশের মানুষ। এমন ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনায় গভীর শোক জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

অভিনেতা অপূর্ব তার ফেসবুকে লিখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তুর্না নীশিতা এক্সপ্রেস মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি ৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছি৷

সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, আলহামদুলিল্লাহ!বাচ্চাটির পরিচয় মিলেছে। সাথে আঘাতপ্রাপ্ত বাচ্চার দাদীর পরিচয়ও মিললো। পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়েছে, তারা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার পথে।

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন,কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ এবং আহত শতাধিক…….!!! বহু হতাহতের আশংকা…. !! আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর হারিয়ে যাওয়া শিশু তার পরিবারকে খুঁজে পেয়েছে।

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল তার ফেসবুকে লিখেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তুর্না নীশিতা এক্সপ্রেস মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করছি ৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি৷

শোক জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী রুনা খান,নির্মাতা ইফতেখার চৌধুরীসহ আরও অনেকে।

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ৩টার দিকে কসবার মন্দভাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেসের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension