আন্তর্জাতিকভারত

ব্রিকস সম্মেলন মোদিকে ‘শিগগিরই’ ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান

উদীয়মান আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক জোট ব্রিকসের সম্মেলন শেষে নয়াদিল্লি থেকে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রওনা হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘শিগগিরই’ তেহরান সফরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিমান বন্দরে উড়োজাহাজে ওঠার আগে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “বিদায়, প্রিয় বন্ধু। খুব শিগগিরই ইরানে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।”

ভারতের ইরানি দূতাবাস প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিমানে ওঠা এবং নয়াদিল্লি ছেড়ে যাওয়ার ভিডিওচিত্র প্রকাশ করেছে।

নয়াদিল্লিতে ব্রিকস জোটের ১৮তম সম্মেলনে যোগ দিতে গত ১২ ডিসেম্বর নয়াদিল্লি এসেছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সম্মেলনের অবসরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিদায় নেওয়ার আগে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

২০২৪ সালের ২৮ জুলাই ইরানের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

নরেন্দ্র মোদির সঙ্গে অবশ্য এর আগেও তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে উভয় নেতার সাক্ষাৎ হয়েছে, বৈঠকও হয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিদায়ের পর এক্সে পোস্ট করা এক বার্তায় তার এই সফরকে ‘বিশেষ সফর’ উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেছেন, “বিশকেক থেকে দিল্লি— ফলপ্রসূ আলোচনা অব্যাহত আছে। ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার এই সফরটি ছিল বিশেষ, কারণ প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এবারই প্রথম ভারত সফরে এসেছেন তিনি।”

“আমরা ভারত-ইরান বন্ধুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি যে, দীর্ঘমেয়াদী ও উভয় পক্ষের জন্য লাভজনক কৌশলের ভিত্তিতে আমাদের এগিয়ে যাওয়া উচিত। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে ভারত তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছছে,” এক্সবার্তায় বলেন মোদি।

সূত্র : আইএনএস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension