নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

ব্রুকলিন ভবনে আটকে থাকা বাসটি শুক্রবারে সরিয়ে নেওয়া হবে

জাহান আরা দোলন: নিউ ইয়র্ক কর্মকর্তারা বলেছেন, ব্রুকলিন ভবনে আটকে থাকা বাসটি শুক্রবারে সরিয়ে নেওয়া যাবে।

শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রুকলিন ব্রাউনস্টোন-এ আটকে থাকা বাসটিকে ভবনটি ভেঙে ফেলা ছাড়াই শুক্রবারে নিরাপদে সরিয়ে নিতে পারবেন।

বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে নির্মাণ শ্রমিকরা সাময়িকভাবে ভবনের নিচতলা এবং দ্বিতীয় তলার ভারসাম্য রক্ষায় ছয় বাই ছয় ফুট কাঠের বিম ব্যবহার করেছিল। এই ভবনটি প্রসপেক্ট লেফার্টস গার্ডেনস এর ঐতিহাসিক জেলাতে এর অবস্থানের জন্য চিহ্নিত।

চল্লিশ ফুট, বারো টনের বাসটি বেডফোর্ড এভেনিউর লিংকন রোডের একটি ভবনে সোমবার বিকেলে আঘাত করে। এই আঘাতে ভবনের সামনের অংশটি ছিটকে পড়ে যায়, বেসমেন্টটি ক্ষতিগ্রস্থ হয় এবং ভার বহনকারী গাঁথুনি দেয়ালটি ধ্বংস করে দেয়।

ভবন বিভাগের কর্মকর্তারা বাসটি সরিয়ে নেওয়ার আগে ভবনের কাঠামোকে একটি ভারসাম্য বহনকারী বিম তৈরি করতে চেয়েছিলেন।

ডিওবির মুখপাত্র গ্রেস মুনস বলেন, শুক্রবারের মধ্যে শ্রমিকদের ভবনটির কাঠামোকে স্থিতিশীল করতে পারা উচিত।

এমটিএ(মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি) কর্মকর্তারা যখন বাসটি আনার পরিকল্পনা করেছিলেন তখন তারা সঙ্গে সঙ্গে এর সম্পর্কে কিছু জানান নি। এই বাসটি ২০১৮ সালে পরিষেবায় আসে এবং এজেন্সিকে প্রায় ৫ লক্ষ ৯০ হাজার ডলার ব্যয় করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension