
ব্রেক্সিট নিয়ে কোন আপোষ নয়: তেরেসা মে
রূপসী বাংলা ডেস্ক: ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কোন আপোষ বা সমঝোতা হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এই চুক্তির বিষয়ে তিনি ‘আস্থাশীল’ বলেও জানিয়েছেন।
ইইউ’র সাথে আলোচনার সময় তার ব্রেক্সিট প্লানে জল ঢেলে দিতে জোর করা হলেও তা কোন কাজে আসবেনা বলে দৃঢ়তা ব্যক্ত করেন মে। রোববার টেলিগ্রাফের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
ইংলিশ প্রধানমন্ত্রীর বরাত দিয়ে রোববারের টেলিগ্রাফে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থের অনুকূল না হওয়ায় ব্রেক্সিট চুক্তির বিষয়ে তাকে কোন ধরনের চাপ দেয়া হবে না বলে মে’র বিশ্বাস’।
তবে এই চুক্তি প্রত্যাহারের ব্যাপারে দ্বিতীয়বার গণভোট আহ্বানের কোন রকম ‘সুযোগ দেয়া’ হবে না বলে বেশ সতর্ক তেরেসা মে।
তিনি বলেন, এটি হবে আমাদের ‘গণতন্ত্র ও বিশ্বাস’র ওপর বড় ধরণের বিশ্বাসঘাতকতার শামিল।
এদিকে, চূড়ান্ত ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের আগে একটি গণভোটের আহ্বান জানাচ্ছে কিছু সংসদ সদস্যসহ বিরোধী দলের একটি গ্রুপ।
উল্লেখ্য, ইইউ ত্যাগ করার জন্য ব্রিটিশ সরকার ইতিমধ্যে গত ২৯ মার্চ একটি গণভোটের আয়োজন করে।
টেলিগ্রাফে বলা হয়, এসব কিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী আসন্ন মাসকে ‘দেশের ভবিষ্যৎ রুপ-কাঠামোর জন্য মারাত্মক’ অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে ‘ব্রিটিশ জনগণের গণতান্ত্রিক এই সিদ্ধান্ত’ বাস্তবায়নের মিশনে তিনি ‘স্পষ্ট’।
তেরেসা মে লিখেছেন, ‘যতই আলোচনা হোক না কেন, আমরা একটি ভাল চুক্তির মধ্য দিয়ে বিদায় নিতে চাই এবং আমরা নিশ্চিত যে, আমরা তা করতে পারব।’



