নিউ ইয়র্ক

ব্লুমবার্গ আবারও কুয়োমোর পাশে: নিউইয়র্কের মেয়র নির্বাচনে শেষ মুহূর্তে হুড়োহুড়ি

নিউইয়র্ক, অক্টোবর ৩০ | শাহ জে. চৌধুরী রিপোর্টিং

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে। ভোটের মাত্র এক সপ্তাহ বাকি থাকতেই সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ আবারও প্রকাশ্যে জানালেন তাঁর সমর্থন অ্যান্ড্রু কুয়োমো–এর প্রতি।

ব্লুমবার্গ তাঁর সামাজিক মাধ্যমে বলেন,

“চার মাস আগে আমি অ্যান্ড্রু কুয়োমোর পক্ষে দাঁড়িয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করি তিনি সরকারি প্রশাসনে গভীর অভিজ্ঞতা ও বাস্তবসম্মত বোঝাপড়া রাখেন। আমি এখনো সেই বিশ্বাসেই আছি।”

তিনি আরও যোগ করেন,

“নিউইয়র্ক সিটির মেয়র হওয়া আমেরিকার দ্বিতীয় সবচেয়ে কঠিন কাজ। পরবর্তী মেয়রকে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অ্যান্ড্রু কুয়োমোর মধ্যে রয়েছে সেই দৃঢ়তা ও অভিজ্ঞতা যা শহরটিকে এগিয়ে নিতে পারে।”

ব্লুমবার্গের এই বার্তা নির্বাচনের শেষ পর্যায়ে কুয়োমো প্রচারণায় এক নতুন গতি এনেছে।

এদিকে, প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ প্রগতিশীল নেতা জোহরান মামদানি, কুইন্সের জনপ্রিয় স্টেট অ্যাসেম্বলি সদস্য, যিনি এই বছরের জুনে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে মনোনয়ন জিতেছিলেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মামদানির জনপ্রিয়তা ৪৩ শতাংশে পৌঁছেছে, যেখানে কুয়োমো পেয়েছেন ৩৩ শতাংশ ভোটার সমর্থন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও মামদানি সামান্য এগিয়ে আছেন, তবে ব্লুমবার্গের দৃঢ় সমর্থন কুয়োমোর প্রচারণাকে পুনরুজ্জীবিত করতে পারে।

এখন প্রশ্ন — শেষ মুহূর্তের এই সমর্থন ভোটারদের মনোভাব কতটা বদলাবে? নিউইয়র্কের ভবিষ্যৎ নেতৃত্ব কি অভিজ্ঞ প্রশাসক কুয়োমোর হাতে যাবে, না নতুন প্রজন্মের প্রতিনিধি মামদানির হাতে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, আর শহরজুড়ে এখন শুধু একটাই আলোচনা — “হু উইল লিড দ্য বিগ অ্যাপল?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension