প্রধান খবরবাংলাদেশ

বয়স্ক যুবলীগ নেতাদের শেখ হাসিনার পরামর্শ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: যুবলীগের আসন্ন ৭ম জাতীয় কংগ্রেসে উপলক্ষে দিক নির্দেশনা নিতে রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিক দিকনির্দেশনা নিতে গণভবনে বৈঠক করে সংগঠনটির শীর্ষ নেতারা। শ্বাসরুদ্ধকর সেই বৈঠকে যুবনেতাদের সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়।

বৈঠকে উপস্থিত একাধিক প্রেসিডিয়াম সদস্য জানান, যুবলীগের বয়স নিয়ে কথা উঠলে সর্বোচ্চ বয়সমীমার বিষয়ে প্রধানমন্ত্রী মতামত চান।

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদিন এবং মো. ফারুক হোসেন প্রধানমন্ত্রীকে ৭০ বছরের মধ্যে বয়সসীমা নির্ধারণের অনুরোধ জানান। এ সময় তাদের মধ্যে একজন বলেন আপা এবারে ৭০ বছর পর্যন্ত রেখে পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন তারা বয়স নির্ধারণ করতে পারেন। এসময় আওয়ামী লীগ সভাপতি সেটা নাকচ করে দেন এবং ৫৫ বছরের উর্ধ্বে যারা রয়েছেন তাদের আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দেন।

এদিকে বৈঠকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আসন্ন ৭ম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব। গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension