বিনোদন

ভক্তদের ভালোবাসায় সিক্ত বলিউড কিং শাহরুখ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউড বাদশা বলা হয় শাহরুখ খানকে। ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম সেরা রোমান্টিক অভিনেতা তিনি। বলিউডের সর্বকালের সফল অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি।

আজ ২ নভেম্বর ৫৪ বছরে পা রাখলেন বলিউডের এই কিং খান। জন্মদিনের প্রথম প্রহরের আগে থেকেই ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় ‘মান্নাত’ এর সামনে তুমুল বৃষ্টি উপেক্ষা করে শাহরুখকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন ভক্তরা। হতাশ করেননি শাহরুখও। ব্যালকনিতে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান তিনি। ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন হাসিমুখে।

শাহরুখের জন্মদিন উদযাপন করা হয় পুরো ভারতেই। তবে মুম্বাইয়ের উন্মাদনা ছাড়িয়ে যায় সব শহরকে। প্রতি বছরই শাহরুখের জন্মদিনের প্রথম প্রহর থেকে তার বাড়ির সামনে জমতে থাকেন ভক্তরা। শাহরুখকে দেখার জন্য এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য পুরো ভারতের বিভিন্ন যায়গা থেকে ভক্তরা উপস্থিত হন ‘মান্নাত‘ এর সামনে।

সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শাহরুখ ভক্তদের শুভেচ্ছায়। গৌরি আগেই জানিয়ে রেখেছেন যে এবছর শাহরুখ তার জন্মদিন পালন করবেন পারিবারিক ভাবে। রাতে পরিবারের সঙ্গে ডিনার করার পরিকল্পনা আছে শাহরুখের।

তাজ মুহম্মদ খান আর লতিফ ফাতিমার পরিবারে ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম হয় শাহরুখের। পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি নানীর সঙ্গে প্রথমে ম্যাঙ্গালোর, তারপর ব্যাঙ্গালোরে থাকতেন। নানী তার দেখাশোনা করতেন। শাহরুখের নানা ম্যাঙ্গালোর বন্দরের মুখ্য প্রকৌশলী ছিলেন।

আশির দশকে টেলিভিশন সিরিজে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৮ সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রাই চরিত্রে একজন নতুন অভিনেতা হিসেবে সুযোগ পান কাজের। পরে ১৯৮৯ সালে সার্কাস সিরিয়ালে তিনি মোটামুটি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত। একই বছর তিনি অরুন্ধতী রায়ের ‘In Which Annie Gives it Those Ones’ টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। তবে পিতা-মাতার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার জন্য সেই ছেলেটি নয়াদিল্লী ছেড়ে মুম্বাই পাড়ি জমান। হেমা মালিনী তার অভিষেক সিনেমা ‘দিল আশনা হ্যায়’তে অভিনয়ের সুযোগ করে দেন শাহরুখ কে।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ডর, বাজিগার, আনজাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, স্বদেশ, দেবদাস, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, রাম জানে, জোশ, ওম শান্তি ওম, রাব নে বানা দে জুড়ি, মোহাব্বাতেনের মতো সুপারডুপার হিট সিনেমা দিয়ে স্থান করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

এই অভিনেতার পারিবারিক জীবনের গল্পও সিনেমার কাহিনীর মতোই। শাহরুখ ও গৌরি একই স্কুলে পড়াশুনা করলেও দুজনের মাঝে খুব বেশি পরিচয়-খাতির ছিল না। পরিচয় হয় এক অনুষ্ঠানে আবার দেখা হবার পর। ধীরে ধীরে গৌরি’র সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসায় পরিণত হয়। পুরো সিনেমার স্টাইলে পারিবারিক প্রতিবন্ধকতা নিয়ে গৌরির সঙ্গে সংসার শুরু করেন। ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি অনুযায়ী শাহরুখের হাতে মেয়েকে তুলে দেন গৌরীর মা-বাবা। শাহরুখ গৌরি দম্পতির প্রথম ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান। ২০১২ সালে শাহরুখের তৃতীয় সন্তান আবরামের জন্ম হয়। ক্যারিয়ার জীবনে এখন পর্যন্ত অসংখ্য বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননাও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension