ভারত

ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনা, নিহত ৫

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাণহানি অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিকানের-গৌহাটি এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় দোমোহনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় ইতোমধ্যেই আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে জলপাইগুড়ি হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর আনন্দবাজার পত্রিকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension