
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ‘হেমোডায়নামিক্যালি স্থিতিশীল’
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে ক্লট ছিল। সে কারণেই অস্ত্রোপচার করা হয়েছিল। হাসপাতালে ভর্তি করার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপর অস্ত্রোপচার সফল হলেও, প্রণব মুখোপাধ্যায় এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
আজ পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে এক পোস্টে জানান প্রণব মুখোপাধ্যায় ‘হেমোডায়নামিক্যালি স্থিতিশীল।’ মানে হলো যান্ত্রিক সাপোর্টে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তাতে তিনি আপাতত স্থিতিশীল।
অভিজিৎ মুখোপাধ্যায় টুইটার পোস্টে তার বাবা প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
With All Your Prayers , My Father is haemodynamically stable now . I request everyone to continue with your prayers & good wishes for his speedy recovery . Thank You 🙏#PranabMukherjee
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 12, 2020
এর আগে প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা তার বাবা সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে টুইটে লিখেছেন,’ঈশ্বর তার ভালোই করবেন।’
টুইটে গত বছরের ভারত রত্ন সন্মান প্রদানের দিনের কথা উল্লেখ করেন শর্মিষ্ঠা। তিনি লিখেছেন , ‘গত বছর ৮ অগাস্ট ছিল আমার জীবনের সবচেয়ে বড় দিন। সেদিন বাবা ভারত রত্ন সম্মান পেয়েছিলেন। ঠিক তার এক বছরের মাথায় ১০ অগাস্ট তিনি অসুস্থ হয়ে পড়লেন।’
প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। এখনও ভেন্টিলেটরে রয়েছেন তিনি।❐
ইন্ডিয়া ডট কম



