বিনোদনভারত

ভারতে মাদক চক্র মামলায় অভিনয় শিল্পী রাগিনী দ্বিবেদী আটক

স্যান্ডেলউড মাদক চক্র মামলায় কন্নড় চলচ্চিত্রের অভিনয় শিল্পী রাগিনী দ্বিবেদীকে আটক করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভোর সাড়ে সাড়ে ৬টার দিকে রাগিনী দ্বিবেদীর বেঙ্গালুরুর বাড়িতে হানা দেয় সিসিবি।

কন্নড় চলচ্চিত্র অভিনয় শিল্পী রাগিনী দ্বিবেদীকে আটক করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)

এর আগে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য রাগিনী দ্বিবেদীকে তলব করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তবে তিনি নিজে না গিয়ে আইনজীবীকে পাঠান।

রাগিনী তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, এত কম সময়ের মধ্যে তাকে ডেকে পাঠানোয় হাজিরা দেওয়া সম্ভব হয় নি। ৭ সেপ্টেম্বর হাজিরা দেবেন।তবে সেই সময় দেওয়া হয় নি তাকে। পরদিনই (শুক্রবার) সকালবেলায় বাড়িতে তল্লাশি চালায় সিসিবি। এ সময় বাড়িতেই ছিলেন রাগিনী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সিসিবি তলব করার পর বৃহস্পতিবার নিজের ফোন বদলে ফেলেন রাগিনী দ্বিবেদী। এরপর তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য আদালতের দ্বারস্থ হয় ক্রাইম ব্রাঞ্চ। আদালতও অনুমতি দেয়।

২১ আগস্ট কর্ণাটকে একটি মাদক চক্রের সন্ধান পায় পুলিশ। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন মাদক পাচারকারীকে। অভিযুক্ত একজনের ডায়েরিতে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ১৫ জনের নাম পাওয়া যায়।

ওই ঘটনার পর রাগিনীর বন্ধু রবিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সিসিবি মাদক মামলায় কন্নড় অভিনেত্রীর জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানা গেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension