অর্থনীতি ও বাণিজ্যভারত

ভারতে ৮ দিনে সাতবার বেড়েছে জ্বালানি তেলের দাম

ভারতে জ্বালানি তেলের দাম গত আট দিনের মধ্যে সপ্তমবার বেড়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা এবং ডিজেলের দর ৭০ পয়সা বাড়ানো হয়েছে। এতে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৯.৪১ রুপি থেকে বেড়ে হয়েছে ১০০.২১ রুপি। আর ডিজেল ৯০.৭৭ রুপি থেকে থেকে বেড়ে হয়েছে ৯১.৪৭ রুপি।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও ভারতে তেলের দাম স্থিতিশীল ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু গত ২২ মার্চ তা বাড়তে শুরু করে।

ভারতে জ্বালানি তেলের চাহিদার ৮৫ শতাংশ আসে আমদানি থেকে। ভারতে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো আন্তর্জাতিক বাজারে দরের ওঠানামা এবং রুপি-ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে। ভ্যাটের হারের ভিত্তি একেক রাজ্যে দাম বদলে যায়।

ভারতের মহানগরগুলোর মধ্যে মুম্বাইয়ে জ্বালানি তেলের দাম এখন সবচেয়ে বেশি। সেখানে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১৫.০৪ রুপি, ডিজেল ৯৯.২৫ রুপিতে বিক্রি হচ্ছে।

উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম না বাড়িয়ে ধরে রাখা হয়েছিল। আর তাতে খুচরা বিক্রেতার আয় ১৯ হাজার কোটি রুপি কম হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension