প্রধান খবরভারতযুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান বাণিজ্য চুক্তি শীঘ্রই, মোদীকে পাশে নিয়ে জানালেন ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মোদী-ট্রাম্প বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ও আমেরিকা দুই দেশের মধ্যে শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে বলে জানা গিয়েছে।

মোদীর মার্কিন সফরের আগেই এই চুক্তির কথা শোনা গিয়েছিল। এবার সেই চুক্তির কথাই বললেন ট্রাম্প। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির ফাঁকে বৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রনেতা।

এদিন ট্রাম্পের পাশে বসে মোদী বলেন, ‘ট্রাম্প হাউসটনে আসায় আমি কৃতজ্ঞ। উনি আমার বন্ধু আর ভারতেরও ভালো বন্ধু।’

এদিকে এই বৈঠকের আগেই ফের মধ্যস্থতার কথা বললেন ট্রাম্প।

ভারত তীব্র বিরোধিতা করার পরেও ফের সাহায্যের কথা বললেন তিনি। এদিন তিনি বলেন, “আমি মনে করি, পাকিস্তান উদ্বিগ্ন, ভারত কথা বলছে, আমি তো সাহায্য করব, যদি তারা দু’জনেই এটা চায়। দুই দেশের দৃষ্টিভঙ্গি আলাদা। তা নিয়ে আমি চিন্তা করছি”।

সোমবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীর নিয়ে তাঁর মধ্যস্থতা করার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইমরান খানের সঙ্গে বৈঠকের আগে, যৌথ বিবৃতিতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ভারত ও পাকিস্তান চায়, তাহলে কাশ্মীর নিয়ে তিনি মধ্যস্থতায় “প্রস্তুত ও ইচ্ছুক”।

এর আগেও পাক প্রধানমন্ত্রী ইমরানের মার্কিন সফরের সময় ট্রাম্প দাবি করেছিলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর সমস্যার সমাধানে আমার সাহায্য চেয়েছেন৷ এই বিষয়ে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হব। আমি দুই দেশের মধ্যস্থতাকারী হতে রাজি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension