প্রধান খবরভারত

ভারত-রাশিয়া নয়া সমীকরণের পথে: মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নয়া সমীকরণের পথে এগোচ্ছে ভারত ও রাশিয়া৷ শুক্রবার হায়দরাবাদ হাউসে দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেন, ‘‘কৌশলগত চুক্তির ক্ষেত্রে নতুন চ্যাপ্টারের সূচনা হল৷ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মস্কোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছে নয়াদিল্লি৷ ভারতের উন্নয়নে সবসময় পাশে থেকেছে রাশিয়া৷

ফাইল ছবি

প্রতিরক্ষা, রেল, মহাকাশ ইত্যাদি নানা ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতি দেন দুই রাষ্ট্রনেতা৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ভারতের বিকাশের জন্য রাশিয়াকে প্রয়োজন৷ দুই দেশই মাল্টিল্যাটারালিজম বা জোটবদ্ধতায় বিশ্বাসী৷ সন্ত্রাসবাদ দমন, আবহাওয়া পরিবর্তন ইত্যাদি নানা আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা খুবই দরকার৷ এতে দুই দেশের স্বার্থ জড়িত৷ আশিয়ান, ব্রিকস, জি-২০, এসসিও ইত্যাদি নানা আন্তর্জাতিক সংস্থায় একে অপরকে সহযোগিতা করব৷’’

ফাইল ছবি

অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ দ্বিপাক্ষিক স্তরে ভারতকে সবরকমের সাহায্য করবে রাশিয়া৷ দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে হবে৷ রাশিয়ায় ভারতীয় বিনিযোগের আহ্বান রইল৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ায় অনুষ্ঠিত ভ্লাদিভোস্টোক ফোরামের প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণ জানান৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension