প্রধান খবরভারত

ভারত হিন্দি, হিন্দু ও হিন্দুত্বের অনেক উর্ধ্বে, হিন্দি দিবসে বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: হিন্দি দিবস উপলক্ষে শনিবার সকালেই দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। ঠিক তাঁর পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে ধারালো আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান।

হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন আওয়াইসি এদিন ট্যুইট করে জানান, “হিন্দি প্রত্যেক ভারতবাসীর মাতৃভাষা নয়। আপনি কী ভারতকে সংযোগকারি অন্যান্য ভাষার বৈচিত্র্য ও সৌন্দর্যের কখনও প্রশংসা করতে পেরেছেন ? আইপিসির ২৯ ধারা প্রতি ভারতীয়কে বিভিন্ন ভাষা, শব্দ, সংস্কৃতি অভ্যাস করার অধিকার দিয়ে রেখেছে। ভারত হিন্দি ভাষা, হিন্দু এবং হিন্দুত্বের পরিসরের উর্ধ্বে।”

ভারতের হিন্দি ভাষার তাৎপর্যকে তুলে ধরতেই প্রতি বছর সেপ্টেম্বরের ১৪ তারিখ দেশ জুড়ে হিন্দি দিবস পালন করা হয়। আসাউদ্দিন আওয়াইসি এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ-র বক্তব্যকে কটাক্ষ করে একথা বলেছেন। দেশের বাইশটি ভাষার মধ্যে হিন্দি অন্যতম।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ট্যুইট করে জানিয়েছেন, ভারত একটি বহুভাষী দেশ। প্রত্যেক ভাষার নিজস্ব গুরুত্ব আছে তবে দেশের নির্দিষ্ট একটি ভাষা থাকা দরকার যা বিশ্বের বুকে দেশের পরিচয় তুলে ধরবে। যদি কোন ভাষা দেশের প্রত্যেক প্রান্তের মানুষকে বেধে রেখেছে তাহলে তা একমাত্র হিন্দি। এই ভাষাই সবচেয়ে বেশি বলা হয় ভারতবর্ষে।

গোটা বিশ্বে ২৫০ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন। দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই দিন বিশেষভাবে পালন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension