বিনোদন

ভিডিও কল রিসিভ করতেই অভিনেত্রী দেখলেন এক নগ্ন ব্যক্তি দাঁড়িয়ে আছে

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: হোয়াটসঅ্যাপ হ্যাক করার ঘটনা গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে। ইজরায়েলি স্পাইওয়্যারের শিকার ভারতের বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে আনলেন মুম্বইয়ের এক টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশ।

অভিনেত্রীর অভিযোগ তাঁর হোয়াটসঅ্যাও ব্যবহার করে কেউ অশ্লীল ভিডিও চ্যাট করছে তাঁরই বন্ধু-বান্ধবদের সঙ্গে। ইন্ডাস্ট্রিতে থাকা তেজস্বীর বন্ধুরাই অভিনেত্রীকে সেকথা জানিয়েছেন।

তেজস্বী জানান, প্রথমে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কনটাক্টে থাকা অন্যান্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে সেটা তেজস্বী নন। এরপরই একটি লিংক যাচ্ছে তেজস্বীর নম্বর থেকে। বলা হচ্ছে, সেই লিংক থেকে একটা কোড আসবে যা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তেজস্বী ভেবে তাঁর বন্ধুরা অনেকেই কোডটি পাঠিয়েছেন। কিন্তু এরপরই একটি ভিডিও কল যাবে। সেই কল রিসিভ করলেই দেখা যাচ্ছে এক ব্যক্তি অশ্লীল কার্যকলাপ করছে।

অভিনেত্রী Colors TV-র একটি এপিসোডের শ্যুটিং করছিলেন। অনেক লোকজনের মাঝে দাঁড়িয়েছিলেন, সেইসময় তাঁর কাছে ভিডিও কল আসে। সেই ফোন রিসিভ করেই তিনি দেখেন এক ব্যক্তি নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। করিশ্মা তান্না, তানিয়া শর্মা সহ একাধিক অভিনেত্রী এই অভিজ্ঞতার শিকার।

ইতিমধ্যেই সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন তেজস্বী। সেখান থেকে থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। তেজস্বীর সহ অভিনেতা অসীম গুলাটির হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে।
জানা গিয়েছে, আড়ি পাতা এবং নজরদারি নিয়ে ভারত সরকারকে সেপ্টেম্বর মাসেই সতর্ক করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্ভাব্য ১২১ জনের উপর আড়ি পাতা হচ্ছে বলে কেন্দ্রকে জানায় তারা। কিন্তু তারপরেও সরকার কেন সদর্থক ভূমিকা নেয়নি? তা নিয়ে প্রশ্ন উঠছে।

শনিবার এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘ভারতীয় নাগরিকদের গোপনীয়তা ফাঁসের বিষয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট চিন্তিত। আমরা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করেছি।’

ভারতের নাগরিকদের গোপনীয়তা রক্ষার স্বার্থে ভারতে কিছু নিয়মনীতি আছে আর তা লঙ্ঘিত হলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ‘ভারতের জনগণের গোপনীয়তা রক্ষার্থে আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।’

এই ঘটনার পরেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় ভারতে তাঁদের প্রায় ৪০ কোটি ইউজার রয়েছে। তাই তারাও এই ব্যাপারে যথেষ্ট চিন্তিত। হোয়াটসঅ্যাপ-এর এক মুখপাত্র জানান, ‘আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল গোপনীয়তা এবং সুরক্ষা। আমরা জানি আমরা এক সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু খুব শীঘ্রই আমরা এই সমস্যার সুরাহা করব। এই আড়ি পাতার বিষয়টির ব্যাপারে আমরা নিশ্চিত হওয়া মাত্রই ভারত সরকার এবং অন্যান্য দেশের সরকারকে জানিয়েছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension