কবিতাসাহিত্য

ভুল ফুলের মধু

তুহীন বিশ্বাস

তবুও হেরে যায় বারবার মনস্তাত্ত্বিক যুদ্ধে
অজান্তে সুভাসিত বিষফুল গাছের সারি,
ত্রুটিহীন পরিচর্যা কেন্দ্রে মালীর অস্থিরতা
স্বপ্ন লালিত হয় আগামীর সৌন্দর্যের জন্য।

একদিন রঙিন ফুল ফোটে, ঘ্রাণে মাতোয়ারা
উৎসাহী কীটপতঙ্গ আসে, আনন্দে খায় মধু,
দৃষ্টিতে আবছায়া, ঢলে পড়ে পরিত্যক্ত বনে
ভুলফুলের মধু শ্মশানের ঠিকানা খুঁজে দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension