ভারত

ভুয়া খবর প্রকাশের অভিযোগে ভারতে অনলাইন পত্রিকার সম্পাদক আটক

রূপসী বাংলা ডেস্ক:জৈন সম্প্রদায়ের এক ধর্মীয় নেতার ওপর মুসলিমদের আক্রমণের ভুয়া খবর প্রকাশ করায় আটক হয়েছেন ভারতের একটি অনলাইন পত্রিকার সম্পাদক। শুক্রবার মহেশ বিক্রম হেজ নামে ওই সম্পাদককে আটকের কথা জানিয়েছে কর্নাটকের পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে, নিজের সম্পাদিত পোস্টকার্ড নিউজে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করে খবর প্রকাশ করতেন মহেশ।

ব্যাঙ্গালুরু পুলিশের জয়েন্ট কমিশনার সতিশ কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণ কর্নাটক থেকে মহেশকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক স্পর্শকাতর ও ভুয়া খবর প্রচারের অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, গত ১৮ মার্চ জের পত্রিকায় প্রকাশিত খবরে দাবি করেন জৈন ধর্মীয় নেতা উপাধ্যায় মায়াক সাগরজি মুসলিমদের আক্রমণের শিকার হয়েছেন। পুলিশের দাবি সাগরজি আসলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।তিনি জানান, ভুয়া খবর প্রকাশের অভিযোগে সাইবার ক্রাইম পুলিশ ই অনলাইন পোর্টাল ও তার সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই খবর টুইটারে নিজেদের পাতায় প্রচার করে পোস্টকার্ড নিউজ। ওই পাতার ৭৮ হাজার অনুসারী রয়েছেন। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিো রয়েছেন। পরে অবশ্য ওই খবর ও টুইটার পোস্ট ডিল্টি করে দেওয়া হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিতর্কিত পোর্টাল পোস্টকার্ড নিউজ প্রায়শই নরেন্দ্র মোদি ও তার সরকারের মাহাত্ম প্রচার করে থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension