
প্রবাস
ভোটার নিবন্ধনের সময় বাড়াল সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়াল সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনক।
পূর্বের নির্ধারিত ২৫ এপ্রিল পরিবর্তন করে আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট এমসি অ্যান্ড গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের সহ সাধারণ সম্পাদক আর. সি টিটো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি কলেজ দুটির সাবেক শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হয়ে নতুন নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।



