প্রধান খবরবাংলাদেশ

ভোটের মার্কা শাপলা নয়: নীতিগত সিদ্ধান্ত ইসির

নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’ কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৯ জুলাই) এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধন আবেদন করেছে।

শাপলা জাতীয় প্রতীক হওয়ায় দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল এএমএম নাসির উদ্দিন কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার সংসদ নির্বাচনের জন্য আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে।

এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে তা শিগগিরই পাঠানো হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা আমাদের সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার বিষয়ে আইনে সুস্পষ্ট বলা রয়েছে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এ দুটোর মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য আইন করা হয়েছে; একটা বিধিমালা করা হয়েছে।’

প্রস্তাবিত নতুন প্রতীক তালিকার বিষয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি শাপলা প্রতীকের তফসিলে থাকবে না। জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত। জাতীয় প্রতীকের চিহ্ন সংবিধানে বলা রয়েছে- জাতীয় প্রতীক থাকবে পানির মধ্যে ভাসমান শাপলা; দুই ধারে ধানের শীষ। শাপলা যেহেতু জাতীয় প্রতীক, এ প্রতীকের ডিগনিটি, সম্মান রক্ষার্থে আইন-বিধি রয়েছে। সেটার আলোকে অনেক আগেও সিদ্ধান্ত হয়েছে; আমরাও এটাকে বাদ দিয়েছি (প্রতীক তালিকায়)। প্রতীকের বর্ধিত নতুন তালিকা মন্ত্রণালয়ে যাবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension