প্রধান খবরভারতরাজনীতি

ভোটে দাঁড়াতে অনিচ্ছুক মনমোহন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কংগ্রেসের আবেদনের পরেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভা নির্বাচনে এবার দাঁড়াতে চাইছেন না বলেই সুত্রের খবর৷ পঞ্জাবের অমৃতসর থেকে এবার লোকসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গিয়েছিল৷

প্রাক্তন প্রধানমন্ত্রীকে অমৃতসর থেকে লোকসভা নির্বাচন লড়ার জন্য আবেদন জানিয়েছিল কংগ্রেস৷ ভোট দাঁড়ানো এড়াতেই তিনি শারীরিক অসুস্থতার দোহাই দিয়েছিলেন বলে সংবাদমাধ্যমের খবর৷ পঞ্জাব সহ পুরো দেশে রাজনৈতিক লাভ-কে মাথায় রেখে তাঁকে পঞ্জাব থেকে লোকসভায় প্রতিদ্ধন্ধিতা করতে বলা হয়েছিল৷

রবিবার রাতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দ্র সিং এবং ওই রাজ্যের কংগ্রেস অধ্যক্ষ সুনিল জাখড় প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করেন৷ এই বৈঠকেই তাঁর কাছে আবেদন করা হয় যাতে তিনি পঞ্জাব থেকে এবারের লোকসভা নির্বাচনে দাড়ান৷

পঞ্জাব কংগ্রেসের শীর্ষ নেতাদের মতে অধ্যক্ষ সুনীল জাখড় মনে করছিলেন এই সীট থেকে দাঁড়ালে প্রাক্তন প্রধানমন্ত্রী খুব সহজেই জিততে পারতেন৷ অমৃতসরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসস্থান৷ পঞ্জাবের মোট ১৩টি লোকসভা সীটের মধ্যে অমৃতসর সব থেকে গুরুত্বপুর্ণ সীট বলে মনে করা হয়৷ ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজেপির হয়ে নভজোত সিং সিধু এই লোকসভা থেকে বিজেপির সাংসদ ছিলেন৷ তবে বিতর্কে জড়িয়ে তাঁর বদলে এই জায়গা অরুণ জেটলী কে দেওয়া হয়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension