প্রধান খবরভারত

ভোট দিতে গিয়ে মায়ের আশির্বাদ নিলেন মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভোট দিতে গিয়ে নিজের মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সপ্তদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের দিনে আমেদাবাদে গিয়েছেন মোদী।

নিজের রাজ্য গুজরাতের রাজধানী শহর গান্ধিনগরে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণের দিনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গান্ধীনগরে গিয়েছেন প্রধানমন্ত্রী।

সেখানে গিয়ে নিজের বাড়িতে যান মোদী। বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন। ছেলেকেও আশির্বাদ ফিরিয়ে দিয়েছেন মা হীরাবেন মোদী।

এখানেই শেষ হয়ে যায়নি মা এবং পুত্রের সাক্ষাতের পর্ব। মায়ের সঙ্গে মিস্টি মুখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। নিজের হাতে মাকে মিস্টি খাইয়ে দিয়েছেন তিনি। মা হীরাবেনও ছেলেকে খাইয়ে দিয়েছেন। মায়ের জন্য উপহার হিসেবে শাড়ি নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেটিও মায়ের হাতে তুলে দেন তিনি।

দীর্ঘদিন গুজরাতের মুখ্যমন্ত্রীর থাকার পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। বিপুল জনসমর্থন নিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করে এনডিএ জোট। সেই নির্বাচনে গেরুয়া শিবিরের প্রধান মুখ ছিলেন নরেন্দ্র মোদী। পাঁচ বছর পরে ২০১৯ সালেও সেই মোদীকে ভর করেই নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে বিজেপি। গতবারের মত এবারেও দুই কেন্দ্র থেকেই লড়ছেন নরেন্দ্র মোদী। মায়ের আশির্বাদ কতটা কার্যকর হচ্ছে তা জানা যাবে আগামি ২৩ মে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension