বাংলাদেশরাজনীতি

মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবে ঐক্যফ্রন্ট

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবে।

কাল মঙ্গলবার বিকেল তিনটায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপির মহাসচিব ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে থাকবেন। বৈঠকের আলোচ্য বিষয় কী হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension