আন্তর্জাতিক

মঙ্গোলিয়ায় বন্যায় শিশুসহ ৪৮ জনের মৃত্যু

রূপসী বাংলা ডেস্ক:মঙ্গোলিয়ায় ব্যাপক বন্যায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রবল বৃষ্টিতে পশ্চিমাঞ্চলীয় বায়ান-উলগি প্রদেশে আড়াই হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এক বিবৃতিতে দেশটির সরকারী কর্মকর্তারা এ কথা জানান।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোম্বোজাভ অরুনবুইয়ান বলেন, বুধবার সকাল পর্যন্ত প্রদেশের আটটি স্থানের ১৮৫টি বাড়িঘরের ৬’শর বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিল।

এদিকে দেশটির আবহাওয়া দপ্তর পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বড়ো বড়ো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে। এ ছাড়া ওইসব অঞ্চলে আরও বৃষ্টিপাতেরও আশংকা করছে আবহাওয়া অফিস।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, বন্যায় ৪৮ জন মারা গেছে। এদের মধ্যে ৯ শিশু রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension