প্রধান খবরভারত

মধ্যপ্রদেশে আদিবাসীর গায়ে মূত্রত্যাগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক আদিবাসীর গায়ে এক ব্যক্তির মূত্রত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে স্ক্রলডটইন জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম প্রবেশ শুক্লা। মঙ্গলবার রাজ্যের সিধি জেলায় রাস্তার পাশে বসে থাকা এক ব্যক্তির শরীরে প্রস্রাব করে দেন শুক্লা। শুক্লাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদিবাসীর গায়ে প্রস্রাব করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনা শুরু হয়। বিষয়টি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নজরে আসে।

মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার বিকালে অভিযুক্ত শুক্লার বিরুদ্ধে ভারতের পেনাল কোডের ২৯৪ ও ৫০৪ সেকশনে মামলা হয়েছে।

শুক্লার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে। এ আইনে কোনো ব্যক্তিকে বিনাবিচারে এক বছর আটক রাখা যায়।

অভিযুক্ত শুক্লা স্থানীয় বিজেপির কর্মী ও দলটির নেতাদের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন রাজ্যের কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ। স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে শুক্লার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হাফিজ।

তবে কংগ্রেসের মুখপাত্রের দাবি অস্বীকার করেছেন সিধির বিজেপির বিধায়ক কেদারনাথ শুক্লা। তিনি অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension