
ভারত
মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম
রূপসী বাংলা ডেস্ক:মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়েছে ২ টাকা ৩২ পয়সা। নতুন দাম হল ৪৯৪ টাকা ৩৩ পয়সা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৫০ টাকা। বর্তমান দাম হল ৬৭৪ টাকা। বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭৯ টাকা। নতুন দাম হল ১২৯১ টাকা।



