বিনোদন

ছোটবেলার বন্ধুর ছেলে জাহির ইকবালকে বলিউডে সুযোগ করে দিচ্ছেন সলমন খান

রূপসী বাংলা ডেস্ক:বলিউডে সলমন খানের হাত ধরে অনেকেরই অভিষেক হয়েছে। সেই তালিকায় এবার নয়া সংযোজন হতে চলেছেন জাহির ইকবাল। এই তরুণ সলমনের ছোটবেলার বন্ধু ইকবালের ছেলে। যাঁর কাছ থেকে কিশোর বয়সে প্রায়ই টাকা ধার নিতেন সলমন। তাঁর কাছ থেকে এখনও ২,০১১ টাকা পান ইকবাল। ছোটবেলার বন্ধুর সেই উপকারের প্রতিদান হিসেবে তাঁর ছেলেকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড তারকা।

ট্যুইটারে জাহিরের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন সলমন। অন্য একটি ট্যুইটে জাহিরের এখনকার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। যা-ই হোক না কেন, সবসময় নিজের সেরাটা দেবে জাহির। নিজের উচ্চতা বজায় রাখবে তবে যাদের তুমি ভালবাসো এবং যারা তোমায় ভালবাসে তাদের জন্য ঝুঁকতেই হবে। মনে রাখবে, সম্মান ও আনুগত্যই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

সলমনের ঘনিষ্ঠ সূত্রে খবর, জাহিরের বিপরীতে যে অভিনেত্রী এই ছবিতে থাকবেন, তাঁরও বলিউডে অভিষেক হবে। তবে সেই অভিনেত্রী কে হবেন, সেটা এখনও ঠিক হয়নি। এই ছবির শ্যুটিং হবে কাশ্মীরে। সলমনের হাত ধরে বলিউডে পা রাখা সোনাক্ষী সিনহা, অর্জুন কপূর, সূরজ পাঞ্চোলিরা এখন জাহিরকে অভিনয়ের বিভিন্ন দিক শেখাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension