প্রধান খবরবাংলাদেশ

মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন নিষিদ্ধ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ২৭ নভেম্বর মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় কোনও ধরনের শোডাউন করা যাবে না। তিনি বলেন, কোনও প্রার্থী ৫ থেকে ৭ জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

নির্বাচনি আচরণবিধির প্রসঙ্গ তুলে ইসি সচিব বলেন, রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনও প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনও ধরনের শোডাউন করতে পারবেন না। ইতোমধ্যে মনোনয়মপত্র জমা দেওয়ার আগে  এধরনের শোডাউনের তথ্য আামরা পেয়েছি। আমরা রির্টানিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, কোনও প্রার্থী বা তার সমর্থিত কেউ হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না। হেলিকপ্টার ব্যবহার করে কেউ লিফলেট বা প্রচারপত্র ছড়াতে পারবেন না। তবে রাজনৈতিক দলের প্রধান নির্বাচনি কাজে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। খালেদা জিয়ার মনোনয়নপত্রের বিষয়ে তিনি বলেন, উনার মনোনয়নের বিষয়টি আইনি বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।

ফেসবুকে নির্বাচনি প্রচারণায় ইসির কিছু করণীয় নেই জানিয়ে ইসি সচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়ে আমরা কিছুই বলিনি, এটা আচরণবিধিতে আনার সুযোগ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় যেন অপপ্রচার না হয় এই নির্দেশনা আমরা দিয়েছি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension