প্রধান খবরভারত

মন্দসৌরে ঘোষণা রাহুলের, তোপ মোদী, শিবরাজকে

রূপসী বাংলা ডেস্ক:মধ্যপ্রদেশের মন্দসৌরের জনসভায় রাহুল গাঁধীর ঘোষণা। রাজ্যে পরের ভোটে জিতে কংগ্রেস সরকার গড়লে ১০ দিনেই কৃষকদের যাবতীয় ঋণ মকুব করবে। পিপলিয়া ময়দানে কংগ্রেস সভাপতির বহু প্রতীক্ষিত জনসভা ঘিরে প্রবল কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

গত বছর রাজ্যে কৃষক আন্দোলনের ওপর পুলিসি গুলিচালনায় ৬ জন চাষির মৃত্যুর বর্ষপূর্তিতে আয়োজিত জনসভায় তিনি এও আশ্বাস দেন, গত বছর আজকের দিনে পুলিশি গুলিচালনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাঁর দলের সরকার। বলেন, এখানে কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বসে আছেন। আপনাদের কথা দিচ্ছি, মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্য সরকার কৃষক ঋণ মকুব করবে।

রাহুল অভিযোগ করেন, রাজ্যে ক্ষমতাসীন শিবরাজ চৌহান সরকার চাষিদের নিরাপত্তা দিতে পারেনি, তাদের সমস্যার মোকাবিলা করতে পারেনি। কেন গত বছরের কৃষক বিক্ষোভে পুলিশি গুলিচালনার তদন্ত রিপোর্ট পেশ হতে দেরি হচ্ছে, রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন তিনি। বলেন, কৃষক ও তাদের পরিবারকে রক্ষা করতে না পারলে সরকারের কী প্রয়োজন?মধ্যপ্রদেশে ১২০০ কৃষক আত্মহত্যা করেছেন। কয়েক লক্ষ কোটি টাকা দেনার দায়ে কোনও ধনী লোক বা তাদের পরিবারের কেউ কি আত্মহত্যা করেছে?

পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার দেশব্যাপী কৃষি সঙ্কটকে উপেক্ষা করছে বলেও অভিযোগ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী মাত্র ১৫ জন শিল্পপতির দেড় লক্ষ কোটি টাকা ঋণ মাফ করেছেন, কিন্তু আমি তাঁকে কৃষিঋণ মকুব করতে বললে চুপ করে রইলেন।

চলতি বছরের শেষে রাজস্থান, ছত্তিশগড়ের সঙ্গেই ভোট হবে মধ্যপ্রদেশে। ২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় গত নির্বাচনে ১৬৫টি আসন পেয়ে সরকার গড়ে, কংগ্রেস ও বিএসপির বিধায়ক যথাক্রমে ৫৮ ও ৪ জন।

গত মাসে এবিপি আনন্দের এক জনমত সমীক্ষায় বেরয়, কংগ্রেস ১৫ শতাংশ বেশি ভোট সঙ্গে নিয়ে বিজেপির থেকে তুলনামূলক ভাল জায়গায় রয়েছে এবার। সমীক্ষার সময়ই ভোট হলে ৪৯ শতাংশ ভোট পেত কংগ্রেস, মাত্র ৩৪ শতাংশ ভোট যেত বিজেপির ঘরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension