আন্তর্জাতিকপ্রধান খবর

মসজিদে হামলায় দুই ভারতীয় নিহত, নিখোঁজ ৯

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে জোড়া হামলার ঘটনার পর থেকে ভারতীয় বংশোদ্ভূত নয়জন নিখোঁজ রয়েছেন। ওই হামলায় নিহত হয়েছেন আরো দুই ভারতীয়। গুরুতর আহত হয়েছেন দেশটির আরো একজন। তবে তাদের কারো পরিচয়ই জানা যায়নি।

এদিকে হামলার পর টুইট করে সাহায্য প্রার্থনা করেছে নিউজিল্যান্ডের ভারতীয় হাই কমিশন ।

নিউজিল্যান্ডের ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

শুক্রবার জুমার নামাজের সময় চালানো ওই হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৮ জন। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। প্রাথমিক তদন্তের পর এই হামলার ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদ’ বলে অ্যাখ্যা দিয়ে পুলিশ জানিয়েছে, এর নেপথ্যে বর্ণবিদ্বেষের বীজও লুকিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনওভাবেই।

হামলার পর থেকে গোটা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন পুলিশ কর্মকর্তারা। হামলার সঙ্গে জড়িত গোটা ব্যাপার খতিয়ে দেখছেন দেশটির গোয়েন্দা পুলিশ।

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension