আন্তর্জাতিক

মসনদে বসতেই মোদীর পথে পাক প্রধানমন্ত্রী ইমরান

রূপসী বাংলা ডেস্ক:২০১৬ সালের ৮ নভেম্বর ভারতে কালো টাকা রুখতে নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর এবার পাক প্রধানমন্ত্রীর পদে বসতেই কালো টাকার সমস্যা সমাধানে আসরে নামলেন ইমরান খান৷ আর এই পদক্ষেপকে বাস্তবায়িত করতে দ্বারস্থ হলেন ব্রিটেনের৷

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ায় ইমরান খানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে৷ পাশাপাশি বিভিন্ন সেক্টরে পাকিস্তানের সঙ্গে পার্টনারশিপে ব্রিটেন ইচ্ছুক সে কথাও জানান তিনি৷

প্রধানমন্ত্রী জানান, কোনও দেশের উন্নয়নের ক্ষেত্রে আর্থিক দুর্নীতি, কালো টাকা অন্যতম অন্তরায়৷ আর এই দুর্নীতি রুখতে এবার ব্রিটেনের সহায়তা চাইছে পাকিস্তান৷ ইমরান খানের চিন্তা-ভাবনাকে ইতিমধ্যে সমর্থনও করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷

শনিবার সকালে প্রধানমন্ত্রী পদে শপথ নেন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। বিশ্বের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন তিনি।

এ দিন সকালে পাক রাষ্ট্রপতি ভবন আইওয়ান ই সদর-এ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান পাক রাষ্ট্রপতি মামুন হোসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension